ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য ধরা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৬ Time View
Print

যশোর,জেলা প্রতিনিধি;

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর বাড়ীয়ালী ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ স্থানীয় বিএনপির নেতা হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, বাড়ীয়ালী গ্রামের প্রবাসী তোতা মিয়ার অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে রাজু আহমেদের দীর্ঘ আড়াই বছর ধরে পরকীয়া সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল।

গতকাল রাতে রাজু আহমেদ গোপনে ওই নারীর সঙ্গে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী রাজু আহমেদের বাড়ি ঘেরাও করে এবং তাদের আপত্তিকর অবস্থায় আটক করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ জনতা রাজু আহমেদকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্যকে রক্ষায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, বিষয়টি পরকীয়া-সংক্রান্ত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন। তবে এ বিষয়ে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য ধরা, এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৯:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬