ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে বেশি মুল্যে সার বিক্রয়ে মোবাইল কোর্টে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : ০১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৬ Time View
Print

‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্স দোকানে বেশি মুল্যে সার বিক্রয় ও অবৈধভাবে  রাসায়নিক সার মজুদ রাখায় ১০,০০০ টাকা অর্থদণ্ড ও ২২ বস্তা রাসায়নিক সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
‎অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই)  দুপুর ২ টা হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ।
‎সার ব্যবস্থাপনা আইন ২০২৬ এর ১২ (১ )ধারামতে প্রসিকিউটর সৈয়দ শাহিনুর ইসলাম এ জরিমানা করেন । যার মামলা নম্বর ০৩/২০২৬ । দোষী ব্যক্তির নাম মো. মুক্তার হোসেন (২৮) পিতা-মো. মামুন অর রশিদ ভেটনা, খামার, হরিপুর ঠাকুরগাঁও । জব্দকৃত সারের মধ্যে টিএসসি-০৯ বস্তা,ডিএপি-১১ বস্তা,এমওপি-০১ বস্তা ও ইউরিয়া-০১ বস্তা । সারগুলো উপজেলা কৃষি অফিস, হরিপুর -ঠাকুরগাঁও এর সামনে এনে সরকারি মুল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রয় মূল্যের টাকা  বুধবার সকালে (২৯ জুলাই)সরকারি কোষাগারে জমা করা হবে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম।
‎মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা চন্দন কর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, এস আই শহীদুল্ল্যা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মানস কুমার রায় ও উপসহকারী কৃষি কর্মকর্তা ।
‎সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রসিকিউটর সৈয়দ শাহিনুর ইসলাম বলেছেন বর্তমানে আমন মৌসুমে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে সার ও কীটনাশকের  উপর মোবাইল কোর্ট পরিচালনা চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে বেশি মুল্যে সার বিক্রয়ে মোবাইল কোর্টে অর্থদণ্ড

Update Time : ০১:২১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬