ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৭ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৭ জুলাই সোমবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার উপ-পরিদর্শক নবীর হোসেনসহ স্বাস্থ্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা রাশেদ হোসাইন জানান মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী দু’টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডাঃ ফার্নান্দো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিক দু’টির সরকারি অনুমোদন না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকার কারনে দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। পরবর্তী এক মাসের মধ্যে যাবতীয় কাগজপত্র নবায়নপুর্বক তা পরিচালনার বিষয়ে সরকারি অনুমোদনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা

Update Time : ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬