হরিপুরে কৃষকেরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না-সরকারের পক্ষ থেকে সংকট নেই
- Update Time : ১০:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১১৫ Time View

গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষকেরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিং হতে এ তথ্য সরকারের পক্ষ থেকে সার সংকট নেই।উপজেলা কৃষি অফিসের তথ্য মতে নিয়মিতভাবে তদারকি ও পর্যবেক্ষণে রয়েছে হরিপুর উপজেলার সারের ডিলার পয়েন্টগুলো।
রবিবার (১২জুলাই) হরিপুর উপজেলার ডিলার পয়েন্ট গুলো পরিদর্শন কালে কৃষকের উপচে পড়া ভীড়ে দেখা গেছে তারা প্রয়োজনমত সার পাচ্ছে না । লাইনে দাঁড়িয়ে রোদে ঘেমে প্রয়োজনমতো সার না পেয়ে হরিপুর উপজেলার কান্ধাল গ্রামের কৃষক রিগান বলেছেন আমরা আমন মৌসুমে মাঠে ফসল আবাদে রোদে পুরতেছি এবং টাকা দিয়ে সার কিনতেও এসে রোদে পুড়তেছি। ঘন্টার পর ঘন্টা রোদে লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাবো কিনা নিশ্চিত নেই। আমাদের কৃষকদের কোথাও শান্তি নেই। আমরা কৃষকেরা ফসল তোলে ন্যায্য মূল্যও পায় না সময়মতো সার ও পায়না । আমাদের সবদিকেই বিপদ। কৃষকের এ অবস্থা কি সরকারের নজরে পড়ে না । আমরা কেন প্রয়োজনীয় সার পাব না, আমাদেরকে কেন সার কিনতে লাইন ধরতে হবে।বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ “সৈয়দ শাহিনুর ইসলাম” বলেছেন হরিপুর উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ১৬৪৪০ হেক্টর জমি । সারের বরাদ্দ ইউরিয়া-৭২৭ মেট্রিকটন, পটাশ-৩৩৫ মেট্রিকটন টিএসসি-৪২০ মেট্রিকটন ডিএপি-১৪০ মেট্রিকটন । হরিপুরে কঠোর নজরদারি ও মনিটরিং এর কার্যক্রম প্রতিদিন চেক করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আরও বলেছেন হরিপুরে “সার সংকটের ভয় নেই।”



















