ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জবির ল স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা; সভাপতি লিমন, সাধারণ সম্পাদক রাহাত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ৭৮ Time View
Print

রাকিব মাহী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ল স্পোর্টস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইলিয়াস হোসেন লিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে তাসনিমুল হাসান রাহাত মনোনীত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ক্লাবটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে তাসনিমুল হাসান নিশাদ ও শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে খালিদ হাসান ও মারজিয়া মীম, কোষাধ্যক্ষ হিসেবে নাইম আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে রুমি বেগম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ আশিক দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জিহাদ, খাইরুল ইসলাম রানা, তালহা জুবায়ের, ফেরদৌস হোসাইন সোহান ও রাহাতানুর রহমান রাহাত।

নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন লিমন বলেন, “এই ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা অত্যন্ত সম্মানের বিষয় (আলহামদুলিল্লাহ)। এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য যেমন বিশেষ মর্যাদার, তেমনি এক উদ্দীপনাপূর্ণ দায়িত্বও বটে। আমরা সবাই মিলে আমাদের বিভাগে খেলাধুলার এক প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলব, যেখানে মাঠ ও মাঠের বাইরে—সর্বত্রই দলগত সংহতি, শৃঙ্খলা এবং খেলাধুলার প্রতি অদম্য উদ্দীপনা বিকশিত হবে। সামনের দিনগুলো হোক সাফল্য, অর্জন এবং অবিস্মরণীয় সব মুহূর্তে পরিপূর্ণ।”

সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান রাহাত বলেন, “আমাদের এই মেয়াদ কেবল একটি সূচনা মাত্র। আমাদের সামনে আরও অনেক পরিকল্পনা রয়েছে এবং আইন বিভাগের ক্রীড়া-সুবিধার উন্নয়ন ও সবার জন্য একটি শক্তিশালী ক্রীড়া-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জবির ল স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা; সভাপতি লিমন, সাধারণ সম্পাদক রাহাত

Update Time : ১১:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬