ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভুয়া কাগজপত্রে ই-পাসপোর্ট নিতে এসে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

Reporter Name
  • Update Time : ০১:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৬ Time View
Print

​আবু তালেব স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে জাল কাগজপত্র ব্যবহারের মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টাকালে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ।
​সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি নাগরিক সেজে ই-পাসপোর্টের আবেদন জমা দিতে গেলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আবেদন জমা দেওয়ার সময় ওই নারীর দাখিল করা কাগজপত্র দেখে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে স্বীকার করেন।
​ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, ভুয়া তথ্য প্রদান ও জাল কাগজপত্র ব্যবহারের অপরাধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, অভিযুক্ত নারী মিথ্যা পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট হস্তগত করার চেষ্টা করছিলেন। তবে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সতর্কতামূলক যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি ধরা পড়ে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নারায়ণগঞ্জে ভুয়া কাগজপত্রে ই-পাসপোর্ট নিতে এসে গ্রেপ্তার রোহিঙ্গা নারী

Update Time : ০১:১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬