ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

Reporter Name
  • Update Time : ০১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৬ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে কর্মসূচির প্রথম পর্যায়ে আটজন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কণক। প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে, বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিকজনিত দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ, মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতাও তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় কুমোর শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে আহবান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

Update Time : ০১:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬