শ্যামনগরে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: ইয়াবাসহ আটক ৩
- Update Time : ০১:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৬ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ২৮ জুলাই সন্ধায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত তথ্যটি জানান কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
























