ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর তানোরে ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা” কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৯৬ Time View
Print

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।

রাজশাহীর খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা’, যা সম্পূর্ণ পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আজ শুক্রবার ১০ জুলাই ২০২৬ তারিখে সংস্থাটির উদ্যোগে ‘রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু-এর সভাপতিত্বে কর্মসূচির অংশ হিসেবে গোকুল মথুরা মোড় থেকে হিন্দু পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয় এবং সংস্থাটি রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মাসব্যাপী চলমান এই পরিবেশ বান্ধব কর্মসূচির আওতায় শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে তাদের মাঝে চারাগাছ বিতরণ এবং গাছ পরিচর্যা ও বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ সময় সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনিসহ সংগঠনের সদস্য মারুফ হোসেন, ওমর আলী হানিফ, সম্রাট মন্ডল ও ফাহিম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। সংস্থাটির নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় তাদের এই সবুজায়ন কার্যক্রম কেবল এই মাসেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ পরিবেশকে সবুজে আবৃত করার লক্ষ্যে তরুণদের এমন স্বতঃস্ফূর্ত ও গঠনমূলক উদ্যোগ তানোর এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এলাকাবাসীর প্রত্যাশা, এই কার্যক্রমের মাধ্যমে এলাকাটি ভবিষ্যতে আরও মনোরম ও সুজলা-সুফলা মনোরম পরিবেশে জনপদ পরিণত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজশাহীর তানোরে ‘স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থা” কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Update Time : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬