ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : ০৯:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৩ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শেখ সাকিব, শেখ রবিউল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় শেখ সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Update Time : ০৯:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬