ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব-১৪।

Reporter Name
  • Update Time : ১১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৬৭ Time View
Print

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:

এ সময় চোরাচালানের অভিযোগে আমজাদ নামে এক সিএনজি চালককে আটক করা হয়। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশতলা এলাকার লাউচাপড়া-বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় শেরপুর জেলার বাসিন্দা ও সিএনজি চালক আমজাদকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের অন্য সদস্যরা গাড়ি থেকে নেমে পালিয়ে যান।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় কসমেটিক্স এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জব্দ করা আলামতসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে র‌্যাব-১৪।

Update Time : ১১:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬