নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত
- Update Time : ০২:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

আবু তালেব বিশেষ প্রতিনিধি:
মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ, ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার), রাজধানীর মহাখালীস্থ জনস্বাস্থ্য ইনস্টিটিউট অডিটোরিয়াম/কনফারেন্স রুমে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব জনাব হাসিবুল মাহমুদ। নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশের সভাপতি মোঃ খোরশেদ আলম খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রমজান, উপদেষ্টা খালেকুজ্জামান আল আমিন, কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগীয় পরিচালক এবং দেশের নানা প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী ও সদস্য।
সংগঠনের বিগত চার বছরের মানবিক ও সামাজিক কার্যক্রম, রক্তদানে স্বেচ্ছাসেবীদের অবদান এবং ভবিষ্যতের দিকনির্দেশনামূলক নানা কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে বক্তারা নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত সংগ্রহে সংগঠনটির নিরলস ভূমিকার তীব্র প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং এক সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও আড্ডার আবহ।
ভবিষ্যতেও দেশব্যাপী রক্তদান নিশ্চিত করা এবং স্বেচ্ছাসেবী মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভাপতি অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।










