ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সড়ক মেরামত ও ঝোপঝাড় পরিষ্কার

Reporter Name
  • Update Time : ০২:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থানার প্রধান সড়ক মেরামত ও সড়কের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করেন নেতাকর্মীরা। থানায় সেবা নিতে আসা মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদারের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, আগৈলঝাড়া থানার প্রধান সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ সৃষ্টি হওয়ায় সেবা নিতে আসা পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এছাড়া সড়কের দুই পাশে দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা না হওয়ায় ঝোপঝাড় ও আগাছায় জায়গাগুলো অনেকটা জঙ্গলে পরিণত হয়েছিল।
এ অবস্থায় নেতাকর্মীরা সড়কের খানাখন্দে ইটের খোয়া, সুরকি ও বালু দিয়ে মেরামত করেন।
পাশাপাশি সড়কের দুই পাশের ঝোপঝাড়, আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
কার্যক্রম সম্পর্কে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম, বদরুজ্জামান (সন) তালুকদার, উপজেলা ছাত্রদলের কলেজ সভাপতি শাকিব খান, যুবদলের কাঞ্চন হাওলাদার৷ যুবদলের খাইরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সড়ক মেরামত ও ঝোপঝাড় পরিষ্কার

Update Time : ০২:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬