ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনদের সফলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান পবিপ্রবি উপাচার্যের

Reporter Name
  • Update Time : ০৬:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ সজিব সরদার

‎ স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে নবীন শিক্ষার্থীদের সহজে অভিযোজন এবং তাদের সফল ভবিষ্যৎ গঠনে ইতিবাচক মানসিকতা তৈরির লক্ষ্যে দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎‘Developing the Mindset for Successful Journey’ বা ‘সফল জীবনের জন্য মানসিকতা তৈরি’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের জীবনের এক নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি নিজেকে নতুন করে আবিষ্কার করা এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।”

‎তিনি বলেন, মানুষের মধ্যে মূলত দুই ধরনের মানসিকতা দেখা যায়—ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট মানুষকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহের মাধ্যমে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

‎উপাচার্য বলেন, “আমি চাই পবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী গ্রোথ মাইন্ডসেট নিজেদের মধ্যে ধারণ করে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি দিনকে যথাযথভাবে কাজে লাগাবে।

‎নবীনদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, পটুয়াখালী-বরিশাল অঞ্চল নদী, খাল ও জলাশয়ে পূর্ণ। তাই শিক্ষার্থীদের সাঁতার শেখার ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সদ্য ভর্তি হওয়া ৬৪ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে হবে, যাতে তারা ভিন্ন পরিবেশ থেকে এসে সহজেই বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে।

‎তিনি আরও বলেন, শুধু শ্রেণিকক্ষের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহার, গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা।

‎এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নবীনদের যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার মানসিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার ক্ষেত্রে সহায়ক হবে।

‎সেমিনারে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছারউদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেন।
‎এ ছাড়া কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ওশানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধ্যাপক আবুল বাশার খান, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধ্যাপক মো. আব্দুর রহিম।

‎সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামাজিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সফল ও দক্ষ ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় মানসিকতা তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নবীনদের সফলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান পবিপ্রবি উপাচার্যের

Update Time : ০৬:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬