রাজাপুরে সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত।
- Update Time : ০২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

মোঃ কামরুল হাসান রানা
জেলা প্রতিনিধি,ঝালকাঠি।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৫ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়ে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক নান্টু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড.নূর হোসেন,ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল হক সোহেল,ঝালকাঠি জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসফিকুর রহমান বাবু,রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার পাশা ( নিপু )। ঝালকাঠি- ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এর ভাই ওয়াসিম আহম্মেদ,রাজাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু রতন দেবনাথ,সদস্য সচিব আমিনুল ইসলাম রিয়াজ,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি,সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিলন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























