ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৯১ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৯১টি উপকারভোগী পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল গতকাল ১৯ আগষ্ট বুধবার বিতরণ করা হয়েছে। পশ্চিম গুজরা ইউনিয়নের নির্ধারিত বিতরণ কেন্দ্রে মুনিরীয়া ট্রেডিংয়ের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজান পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (তদারকি অফিসার) শ্রী রঞ্জন চক্রবর্তী। রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, মোহাম্মদ বশির উদ্দিন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, ডিলার মোহাম্মদ হারুন, মোহাম্মদ নুরুন নবি, জাহাঙ্গীর আলম, ওসমান চৌধুরী, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নজরুল ইসলাম, ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধিত প্রতিটি উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ। সকলে এই কার্যক্রমকে অভিনন্দন জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজানে পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৯১ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

Update Time : ০৯:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬