চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী কলেজ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত
- Update Time : ০৯:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৩ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
চট্টগ্রামের বিপ্লবতীর্থ রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী আদর্শ (আবাসিক/অনাবাসিক) ডিগ্রি কলেজ “কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়”-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম কর্তৃক পরিদর্শন ও মতবিনিময় সভা আজ গত ১৯ আগস্ট বুধবার সুসম্পন্ন হয়।
উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) জনাব মোসাররাত আখতার লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মানিত সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা সংসদের সভাপতি শ্রী রাজীব সিংহ, কলেজ শিক্ষকমণ্ডলী ও ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি কলেজের বিভিন্ন দিক পরিদর্শন শেষে মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষাসহ সার্বিক ব্যবস্থার উন্নয়নের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং কলেজের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
























