ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাছের ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল রফিকুলের।

Reporter Name
  • Update Time : ০২:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন জানান, সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে রফিকুল ইসলামের মরদেহ বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি অপমৃত্যু হিসেবে অবহিত করেন।

কালিগঞ্জ থানার আইনানুগ প্রক্রিয়া শেষে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালীগঞ্জে মাছের ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল রফিকুলের।

Update Time : ০২:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬