ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউচাপড়া বাজারে সিসি ক্যামেরার দাবি ব্যবসায়ীদের

Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১৮ Time View
Print

মো. শিহাব মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি

চুরি-ছিনতাই ঠেকাতে লাউচাপড়া বাজারে সিসি ক্যামেরা স্থাপনের লিখিত দাবি জানিয়েছে বাজার বণিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা জানান, শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেওয়া হবে।

বণিক সমিতির নেতারা জানান, পর্যটন মৌসুমে বহিরাগতদের আনাগোনা বাড়ায় গত কয়েক মাসে বাজারে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। রাতে পর্যাপ্ত আলো না থাকায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে: বাজারের প্রধান পয়েন্টগুলোতে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন, নতুন সড়কবাতি স্থাপন ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার।

বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মৌল. মো. আবু সাইদ বলেন, “লাউচাপড়া এখন পর্যটন কেন্দ্র। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ক্যামেরা বসলে অপরাধ কমবে।”

এ বিষয়ে সংহতি জানিয়ে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মো. আমান উল্লাহ আমান উদয় বলেন, “ব্যবসায়ীদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। বাজারের নিরাপত্তা মানে এলাকার মানুষের নিরাপত্তা। আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানাচ্ছি। পর্যটন কেন্দ্রকে নিরাপদ রাখতে সবার সহযোগিতা দরকার।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “আবেদন পেলে বরাদ্দ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাজারকে আধুনিকায়নের পরিকল্পনা আমাদের আছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

লাউচাপড়া বাজারে সিসি ক্যামেরার দাবি ব্যবসায়ীদের

Update Time : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬