ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাদের হত্যার হুমকির অভিযোগ, আতঙ্কে নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : ১২:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View
Print

শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাদের হত্যার হুমকির অভিযোগ, আতঙ্কে নেতাকর্মীর

হবিগঞ্জ প্রতিনিধি:শায়েস্তাগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল গফুরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একাধিক মামলার আসামি হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েও তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন।

আব্দুল গফুর শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত লাল মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল গফুরের বিরুদ্ধে ১৪৪, ৩২৩, ৩২৫ ও ৪৩৫ ধারায় মামলা রয়েছে। মামলার পর গত ২ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রায় তিন মাস কারাভোগের পর গত ২৩ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি পান বলে জানা গেছে।

জামিনে বেরিয়েই ‘হুমকি-আতঙ্ক’—এমন অভিযোগ স্থানীয়দের।বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কারাগার থেকে জামিনে বের হওয়ার পর আব্দুল গফুর এলাকায় ফিরে এসে প্রকাশ্যে বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়ে আসছেন। এমনকি পুলিশের উপস্থিতিতেও তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

এদিকে আব্দুল গফুরের বিরুদ্ধে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এ অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণ প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি এবং আব্দুল গফুরের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে একটি স্থানীয় পত্রিকায় আব্দুল গফুরের বিরুদ্ধে পারিবারিক ও পরকীয়া-সংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। ওই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছিলেন বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাদের হত্যার হুমকির অভিযোগ, আতঙ্কে নেতাকর্মীরা

Update Time : ১২:০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬