রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ২৯ Time View

একে আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধায় পৌর শহরের বন্দর রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা সদস্যসচিব মনোয়ার হোসেন ও পৌর সদস্যসচিব এনামুল হকের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব কামরুজ্জামান কামু।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, সিনিয়র সহসভাপতি নূর নবী, সহসভাপতি পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার। পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও সভায় উপজেলা মহিলা দলের সদস্যসচিব আনারকলি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান লিটনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মীসভা প্রাঙ্গণ মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।

























