ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : ১০:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:-

শনিবার (১ জুলাই) দুপুরে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শফিকুল ইসলাম (৩৫) উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। তিনি মেলান্দহ জিন্নাহ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বুধবার রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে গৃহস্থালির কাজ শেষে গোসল করছিলেন ওই গৃহবধূ। এ সময় অভিযুক্ত শফিকুল ইসলাম কৌশলে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভাবে তাকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। সর্বশেষ ওই ভিডিও ভুক্তভোগীর সৌদি আরবপ্রবাসী স্বামীর কাছে অ্যাপের মাধ্যমে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করেন। এছাড়া ভিডিওটি ভুক্তভোগীর আত্মীয়স্বজনের কাছেও পাঠিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী বিষয়টি প্রথমে সামাজিক মান-সম্মানের কথা বিবেচনা করে গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Update Time : ১০:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬