শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বিদায়ী কমিটির শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।১লা আগস্ট শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রেস ক্লাবের হল রুমে, সভায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছামিউল আযম মনির সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল সভা পরিচালনা করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি. এম. আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম সাঈদ, সদস্য আসাদুজ্জামান লিটন, মোঃ আরিফুজ্জামান আরিফ,অনাথ কুমার মণ্ডল, সুলতান শাজাহান, আব্দুল আহাদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বিদায়ী কমিটির গত দুই বছরের কর্মকাণ্ড, সংগঠনের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা প্রেস ক্লাবের ঐক্য, পেশাদারিত্ব ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় আসন্ন কমিটি গঠনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, আচরণবিধি এবং সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেন। সভা শেষে সভাপতি মোঃ ছামিউল আযম মনির উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেস ক্লাবের মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার মান অক্ষুণ্ন রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যা শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবকে আরও সমৃদ্ধ করবে।
















