ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট ব্লকে কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) ঈশ্বরীপুরের ৩০নং ধুমঘাট এস এম সি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, যুগ্ন-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, আবুল কালাম মোড়ল, গাজী শহীদুজ্জামান, গাজী শাহ আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক, মৎস্যচাষি, স্থায়ী জেলে এবং পশুপালন খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহ করা হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ভর্তুকিতে কৃষিযন্ত্র, সার ক্রয়ের সুবিধা, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষিঋণ, সেচসুবিধাসহ মোট ১০ ধরনের সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

Update Time : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬