ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হরিপুরে জামায়াতের বিশাল গণমিছিল

Reporter Name
  • Update Time : ১০:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View
Print

‎গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ হরিপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে হরিপুরে বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎ শনিবার (০১লা আগস্ট) বিকাল ৫ টায় হরিপুর উপজেলার জামায়াতের অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হয়ে বটতলী বাজার, হরিপুরে ঘন্টাব্যাপী সমাবেশ করেন। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে বহন করা ব্যানার, ফেস্টুন ও মাইকে দাবিগুলো তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

‎মিছিল চলাকালে হরিপুর উপজেলার গেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী, বাংলাদেশ হরিপুর উপজেলা জামায়াতের সভাপতি নায়েবে আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।
‎আরও বটতলী বাজার হরিপুরে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কামরুল হাসান প্রমুখ।
‎শত শত নেতা-কর্মীরা এ গণমিছিলে অংশগ্রহণ করেন।
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি,গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষে সংবিধান সংস্কার আহ্বানের দাবি জানান।

‎সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে শান্তিপূর্ণভাবে বটতলী বাজার হরিপুরে এ কর্মসূচির সমাপ্তি হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হরিপুরে জামায়াতের বিশাল গণমিছিল

Update Time : ১০:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬