ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশেকে রসুল (স:) সৈয়দ আবেদ মনসুর শাহ্ (রঃ)’র ৮তম ওরশ শরীফ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View
Print

★শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

ফটিকছড়ি উপজেলার সমিতির হাটস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক আশেকে রাসুল, হাজত রাওয়া, মুশকিল কোশা ফানাফিল্লাহ হযরত শাহ্ ছুফি সৈয়দ মোঃ আবেদ মনসুর শাহ্ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার ৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে দরবার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। হুজুরের একমাত্র আওলাদ শাহজাদা সৈয়দ মোঃ আরাফাত উদ্দিন শাহ এর ব্যবস্থাপনায় এবং
জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ৩০ জুলাই বৃহস্পতিবার ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্য ছিল রওজা গোসল, গিলাফ পরিধান, মাজারে পুষ্পমাল্য অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, আজিমুশান মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল। এছাড়াও ওরশ শরীফ উপলক্ষে জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, হাটহাজারী উপজেলা ও পৌরসভা, ফটিকছড়ি সমিতিরহাট, রাউজান সহ বিভিন্ন কমিটি ও হুজুরের আশেক-ভক্তগন মাজারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাব্বির, আমিনুল ইসলাম চৌধুরী ইলিয়াস ফকির সহ কমিটির অন্যন্যা সদস্য ও এলাকাবাসী। মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম রেজা কাদেরী। ছে’মা মাহফিল পরিচালনা করেন মাইজভান্ডারি সঙ্গীত শিল্পী আহমদ নূর আমিরী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আশেকে রসুল (স:) সৈয়দ আবেদ মনসুর শাহ্ (রঃ)’র ৮তম ওরশ শরীফ অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬