চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপে সৈয়দ রহমত কবির মিয়া শাহ (রহ:)’র ওরশ শরীফ আগামীকাল
- Update Time : ১০:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ গ্রামে হযরত গাউছুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ( ক:) এর বিশিষ্ট খলীফা চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের হযরত সৈয়দ মাওলানা আমিনুল হক হারবাংগীরি ( ক:)’র
একমাত্র পুত্র হাদিয়ে জামান ফানাফিল্লা বাকাবিল্লা হযরত মাওলানা শাহসূফি সৈয়দ রহমত কবির শাহ (রহ:) ৪৩ তম বার্ষিক ওরশ শরীফ দরবার প্রাঙ্গনে ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ রবিবার দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা অনুষ্ঠিত হবে।
ওরশ এর কর্মসূচিতে রয়েছে খতমে কোরআান শরীফ, গোছল শরীফ, মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত অনুষ্ঠানে সকল ভক্ত ও আশেকানদের ষথাসময়ে উপস্থিত হওয়ার জন্য পীরজাদা মাওলানা শাহসূফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল হারবাংগীরি ( ম: জি: আ:) শাহজাদা সৈয়দ রহমান মিঞা আল হারবাংগীরি আল মাইজভান্ডারী ও শাহজাদা সৈয়দ মাওলানা আহমদ মিঞা হারবাংগীরি আল মাইজভান্ডারী আন্তরিক অনুরোধ জানিয়েছেন।






















