ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে কামড়ে সোনারগাঁয়ে হাতকড়িসহ মাদক কারবারির দুর্ধর্ষ পলায়ন

Reporter Name
  • Update Time : ১০:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৮ Time View
Print

আবু তালেব বিশেষ প্রতিনিধি

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পুলিশকে কামড়ে হাতকড়ি পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন ওই আসামি।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক রাজু কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল কোবাগা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রাজুকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে তার হাতে হাতকড়ি পরিয়ে তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ।

​এ সময় হঠাৎ রাজুর পরিবারের সদস্য ও স্থানীয় কিছু স্বজন সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ধরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর একপর্যায়ে ধৃত রাজু দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে সজোরে কামড় দিয়ে হাতকড়ি পরা অবস্থাতেই দ্রুত চম্পট দেয়।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও পলাতক রাজুকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, ইয়াবাসহ রাজুকে আটক করে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা এসে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়। ওই সময় এএসআই নাসির উদ্দীনের হাতে কামড়ে দিয়ে আসামি পালিয়ে যায়। জব্দ করা মাদক পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার ও সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পুলিশকে কামড়ে সোনারগাঁয়ে হাতকড়িসহ মাদক কারবারির দুর্ধর্ষ পলায়ন

Update Time : ১০:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬