ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্চয়ের ৩৬ হাজার টাকা ফেরত না পাওয়ার অভিযোগ, লেমুয়া বাজার মডেল মাদ্রাসার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : ১১:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২৪ Time View
Print

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।

২০১৮ সালে জমা রাখা আমানত মেয়াদোত্তীর্ণ হলেও টাকা ফেরত পাননি বলে দাবি ব্যবসায়ীর; তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি

ফেনীর সদর উপজেলার লেমুয়া বাজার মডেল মাদ্রাসার পরিচালিত একটি সঞ্চয় প্রকল্পে জমা রাখা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে মাদ্রাসার পরিচালিত সঞ্চয় প্রকল্পে তিনি ৩৬ হাজার টাকা আমানত হিসেবে জমা রাখেন। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি তার জমাকৃত অর্থ ফেরত পাননি বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীর দাবি, টাকা ফেরতের জন্য তিনি বারবার মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় একজন তাকে আরেকজনের কাছে পাঠিয়ে দেন। অভিযোগ অনুযায়ী, প্রথমে নাজিম হুজুর, পরে সাইফুল হুজুর, এরপর মিলন, শাহ আলম এবং সর্বশেষ এয়াকুবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি তার সঞ্চয়ের অর্থ ফেরত পাননি বলে অভিযোগে উল্লেখ করেন।
সাইফুল ইসলামের ভাষ্য, বিভিন্ন সময়ে তাকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এতে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসিক ভোগান্তিরও শিকার হচ্ছেন বলে দাবি করেন।
এ অবস্থায় বিষয়টির সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার আমানতের ৩৬ হাজার টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগের বিষয়ে লেমুয়া বাজার মডেল মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সংবাদে প্রকাশ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সঞ্চয়ের ৩৬ হাজার টাকা ফেরত না পাওয়ার অভিযোগ, লেমুয়া বাজার মডেল মাদ্রাসার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Update Time : ১১:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬