ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি প্রায় দুই বছর পর গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : ০৩:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৬ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী ও নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজী এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়।

মোজাম গাজী চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। অপরদিকে রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় সুযোগ বুঝে তারা পালিয়ে যান। এরপর থেকে নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বুধবার সকালে আদালতে হস্তান্তর করা হবে। কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এর মধ্যে সর্বশেষ দুজনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আরও ৩৯ জন পলাতক রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি প্রায় দুই বছর পর গ্রেপ্তার।

Update Time : ০৩:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬