ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

জীবননগর প্রতিনিধি:
  • Update Time : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জীবননগর পাইলট প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমাইয়া সুলতানা এনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব মিকাইল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পাইলট হাই স্কুলের আহ্বায়ক মোহাম্মদ আমিন উদ্দিন।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬