দেবহাটায় বিসমিল্লাহ ব্রিকসকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক পক্ষ মালিক গুরুতর জখমমেডিকেলে ভর্তি।
- Update Time : ১০:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ২৫ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা কুলিয়ার পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকসকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ইটের ভাটার মালিক আব্দুর রকিবকে মারপিট করে গুরুতর জখম হয়ে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা খারাপ দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীনে আছেন। অপরপক্ষ ভাটার মালিক আব্দুর রব জানান, আমার পক্ষের ৩ জনকে মারধর করার ভিডিও আছে আমার ফোনে।
সরজমিনে যেয়ে জানা যায়, কুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকসে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে যুগ্ম সাতক্ষীরা জেলা জজ ২য় আদালত।
পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকস এর মালিক পুষ্পকাটি গ্রামের মৃত্যু অহাব আলী সরদারের ৩ ছেলে আব্দুর রকিব, আব্দুর রব ও গোলাম রব্বানী। তাদের আভ্যন্তরী গোলযোগে ভাটার মালিক আব্দুর রবকে বাদ রেখে আব্দুর রকিব ও গোলাম রব্বানী এই ২ জন উক্ত ইটের ভাটা পরিচালনা করে আসছিলেন।
ভাটার মালিক আব্দুর রবের ভাটা বেদখল হওয়ায় সাতক্ষীরা যুগ্ন জেলা জজ ২য় আদালতে বাদী হইয়া অপর মালিক আব্দুর রকিব দিংকে বিবাদী করে দেওয়ানী মামলা দায়ের করে। যাহার মামলা নং- ৩৮/২০২৬।
োএই নিষেধাজ্ঞার আদেশ জারির কাগজপত্র দেবহাটা থানায় আসার পর ওসির নির্দেশে ২৮/০৮/২৬ তারিখ শুক্রবার দুপুর ১২.২০ টায় দেবহাটা থানা পুলিশ আমিন ও মাহবুব ঘটনা স্হলে আসেন উক্ত ইটের ভাটায় যাহাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় ও শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষেধাজ্ঞার আদেশ কার্যকর করার জন্য উভয় পক্ষের ডেকে বলেন, আদালতে নির্দেশ অনুযায়ী মামলার চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৮/১৯/২৬ তারিখ পর্যন্ত বাদী আব্দুর রব বিসমিল্লাহ ব্রিকসটি শান্তিপূর্ণ দখল বজায় রাখবেন। এই নিষেধাজ্ঞা আদেশ জারির ২ ঘন্টা পরে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এখনো যেকোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।
এব্যাপারে দেবহাটা থানার নবাগত ওসি এইচ এম শাহীন মহোদয় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি প্রতিদ্বন্দ্বিতা মূলক ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতে নির্দেশ মোতাবেক উক্ত ইটের ভাটার অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বলবৎ থাকবে। কোন পক্ষ বিশৃঙ্খলার সৃষ্টি করলে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।























