ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান, নেশাজাতীয় সিরাপ-ইয়াবাসহ আটক ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • Update Time : ১২:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View
Print

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে রাতভর পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। পৃথক তিন অভিযানে মোট ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি থেকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-১৮৪ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মোঃ মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মোঃ খলিলের ছেলে। তার কাছ থেকে ৩১০ বোতল Eskuf সিরাপ, একটি সিএনজি ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় রাতের অন্ধকারে আরও চারজন চোরাকারবারি পালিয়ে যায়।

দ্বিতীয় অভিযানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-২০০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। এছাড়া তৃতীয় অভিযানে তেলকুপি বিওপির নায়েক মোঃ আঃ বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৪৮ বোতল Eskuf সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল এবং আটক আসামির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান, নেশাজাতীয় সিরাপ-ইয়াবাসহ আটক ১

Update Time : ১২:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬