👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদায় আ.লীগ নেতা সহিদুল ইসলাম সর্দার গ্রেফতার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৫ Time View
Print

​মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সহিদুল ইসলাম সর্দারকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা কাস্টম মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারকৃত সহিদুল ইসলাম সর্দার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত আলিমুদ্দীন সর্দারের ছেলে। তিনি মুন্সিপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
​পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
​এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গা দামুড়হুদায় আ.লীগ নেতা সহিদুল ইসলাম সর্দার গ্রেফতার

Update Time : ০৪:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬