চুয়াডাঙ্গার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৯ জন আসামিকে গ্রেফতার
- Update Time : ১০:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৫ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহেদী শাহারিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে আজ ১৫ অক্টোবর এই অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার এবং ৬ জন জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। অভিযান শেষে সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।নিয়মিত মামলায় গ্রেফতারকৃত ৩ জন হলেন:
মদনা গ্রামের -ইকরামুলের ছেলে তৌফিকুর রহমান( ৩০)
মদনা গ্রামের পশ্চিম পাড়ার খালেক মুন্সির ছেলে হাসান মুন্সী( ৪০) ।
দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জিন্না আলী( ৪৫) ।
ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ৬ আসামি হলেন:
১ কৃষ্ণপুর বোয়ালমারীপাড়ার বাবলু মিয়ার ছেলে রতন মিয়া (২৫) ।
২. কৃষ্ণপুর বোয়ালমারীপাড়ার বাবলু মিয়ার ছেলে লিটন মিয়া (৩০)।
৩. ঠাকুরপুরগ্রামের রেজাউল মোল্লার ছেলে ইয়াসিন আরাফাত( ১৯) ।
৪. আজিমপুর গ্রামের মৃত শহর আলী মোল্লার ছেলে মোঃ লিটন ৪৫ ।
৫. জিরাট গ্রামের পাঁচু মালিতা ছেলে তরিকুল ইসলাম( ৪০) ।
৬. মোঃ ঝন্টু (৪৩), পিতা- মোঃ জামাল মন্ডল, সাং- মদনা গ্রামের জামাল মণ্ডলের ছেলে ঝন্টু (৪৩) ।
দর্শনা থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।


























