শারদীয় দুর্গাপূজা ঘিরে শৈলকুপায় পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং
- Update Time : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা তিনটাই শৈলকুপা থানার প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে শৈলকুপা থানা পুলিশ, সঞ্চালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা।
ব্রিফিংয়ে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ ও ফোর্স সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকে।
শৈলকুপা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালনকারী ফোর্সের সদস্য আনসার বাহিনীও উপস্থিত ছিলেন।




















