👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৬ Time View
Print

লুৎফর সিকদার,গোপালগঞ্জ:শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। পূজা উৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন তিনি।
পরিদর্শনকালে আয়োজক ও স্থানীয়দের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
দুর্গাপূজা যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার স্পষ্ট বার্তা দেন—গোপালগঞ্জবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া, পূজাকেন্দ্রীক যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। পূজার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য বা সন্দেহজনক কিছুর খবর দ্রুত পুলিশকে জানানোর জন্য জেলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ, গোপালগঞ্জ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ

Update Time : ১২:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬