👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী শাহরিয়ার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View
Print

ইবি প্রতিনি:ধিলিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন। মায়ের লিভার প্রতিস্থাপনের জন্য আনুষঙ্গিক ব্যয় বাবদ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। তবে বাবাহীন পরিবারে বোনের সঙ্গে টিউশনি করে সংসার চালানো শাহরিয়ারের পক্ষে এ বিপুল অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

শাহরিয়ারের মা পারভীন আক্তার ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজে (Decompensated Chronic Liver Disease—CLD) আক্রান্ত। তাঁর লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করাতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হসপিটাল) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে এ অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে।

শাহরিয়ার হোসেন জানান, তাঁর বাবা বেঁচে নেই। বর্তমানে তিনি ও তাঁর বোন টিউশনি করে যে অর্থ উপার্জন করেন, তা দিয়েই সংসারের ব্যয় নির্বাহ করা হয়। এমন পরিস্থিতিতে মায়ের চিকিৎসার বিপুল খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের মূল খরচ সরকার বহন করলেও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পরিবারকেই বহন করতে হবে। এ জন্য আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।

শাহরিয়ার বলেন, “মায়ের জীবন বাঁচাতে সময়মতো লিভার প্রতিস্থাপন জরুরি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এ অবস্থায় সবার সহযোগিতা প্রয়োজন।”

শাহরিয়ারের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কে। মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

সহায়তা পাঠানোর মাধ্যম

বিকাশ/নগদ: 01909395566

ডাচ্-বাংলা ব্যাংক হিসাব নম্বর: 1681050407495

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসায় সহায়তা চান ইবি শিক্ষার্থী শাহরিয়ার

Update Time : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬