ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে তরতাজা প্রাণ ঝরলো নাঈম হোসেনের

Reporter Name
  • Update Time : ১২:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২৩ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম হোসেন (২৫) নামের এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। নিহত নাঈম জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মকবুল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে নাঈম অবস্থান করছিলেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে তরতাজা প্রাণ ঝরলো নাঈম হোসেনের

Update Time : ১২:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬