কালিগঞ্জের রতনপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর দৌড়ে আলোচনার শীর্ষে বিএনপির রফিকুল ইসলাম বাবু
- Update Time : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়দের মধ্যে তিনি ইতোমধ্যে নজর কেড়েছেন।
২৯ আগস্ট স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, রতনপুর ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন রফিকুল ইসলাম বাবু। ইউনিয়নের সাধারণ মানুষের নানা সমস্যা ও প্রয়োজনের কথা শুনে সাধ্যমতো সহযোগিতা ও সমাধানের চেষ্টা করেন তিনি। এ কারণে স্থানীয় অনেকের কাছে তিনি একজন জনসম্পৃক্ত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে তার নাম আলোচনার শীর্ষে থাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে রতনপুর ইউনিয়নের রাজনীতিতে রফিকুল ইসলাম বাবুর দীর্ঘদিনের ভূমিকা রয়েছে বলে তার অনুসারীরা দাবি করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ককে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার অন্যতম শক্তি হিসেবে দেখছেন সমর্থকরা।
ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত চেয়ারম্যান জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। রতনপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি, কর্মসংস্থানসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন ।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রতনপুরে চেয়ারম্যান পদে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর নাম স্থানীয়ভাবে আলোচনায় শীর্ষে রয়েছে।

























