ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৬ Time View
Print

একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ওই বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তাঁর স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির সুবাদে স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্‌ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬