জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠি
- Update Time : ০৭:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে জীবননগর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ এবং উপজেলা শিক্ষা অফিসার মিকাইল হোসেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিন উদ্দিন, আহ্বায়ক, জীবননগর পাইলট হাই স্কুল। অনুষ্ঠানটির আয়োজন করে জীবননগর পাইলট প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, জীবননগর, চুয়াডাঙ্গা।
শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
মোহাম্মদ রিকাবুল ইসলাম
দৈনিক বাংলাদেশের চিত্র

























