ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে কোটচাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর এলাকা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১১ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব আনন্দঘন ও বর্ণিল পরিবেশ। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার দিনটি উদযাপন করেছে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় নববর্ষের প্রধান আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও বর্ণাঢ্য র‍্যালি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি কোটচাঁদপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।

র‍্যালিতে অংশ নেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাউয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক মুহা. শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহেল হোসেন এবং কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বর্ণিল ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী মুখোশ এবং ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকা বৈশাখী আমেজে মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি পরবর্তী পর্যায়ে কোটচাঁদপুর সরকারি হাইস্কুল প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

উপস্থিত সুধীজনরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে সমাজ থেকে সকল কলুষতা দূর হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা সবার। পহেলা বৈশাখকে ঘিরে ঝিনাইদহের এই জনপদে দিনভর বিরাজ করছিল এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উৎসবমুখর পরিবেশে কোটচাঁদপুরে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর এলাকা

Update Time : ০৫:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬