ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৪৩ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট সোমবার অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে বারসিকের এনগেজ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য পরিবেশ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।ক্যাম্পেইনের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে বারসিক এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠন (CSO) ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন এবং পরিবেশগত মানবাধিকার বিষয়ক বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলো পরিদর্শন করে অতিথিবৃন্দ শিক্ষার্থী ও সিএসও সদস্যদের উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র। তিনি তাঁর বক্তব্যে বারসিক এনগেজ প্রকল্পের লক্ষ্য এবং ক্যাম্পেইনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব এস এম দেলোয়ার হোসেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা একটি সামাজিক দায়িত্ব। সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, উপজেলা শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির, শ্যামনগর উপজেলার এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সুশীল সমাজ সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ফোরামের সদস্যবৃন্দ, বারসিক এনগেজ প্রকল্পের রোকসানা পারভীন, সুপর্ণা মিত্র, মাহুয়া পারভীন এবং বারসিকের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক একটি সচেতনতামূলক পথনাটক (থিয়েটার) পরিবেশিত হয়। নাটকটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র, পরিবেশ ধ্বংসের কারণ এবং অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অত্যন্ত প্রাণবন্তভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
সবশেষে পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী ও প্রতিনিধিরা একটি স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ক্যাম্পেইনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র ক্যাম্পেইন টি সঞ্চালনা করেন বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শরিফুল ইসলাম ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পেইন

Update Time : ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬