বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন ” সৈকত “।
- Update Time : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২৮ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গণমানুষের নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
সোমবার (২৪ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে গোলাম আজম সৈকত রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
গোলাম আজম সৈকত দীর্ঘদিন ধরে ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।

























