ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিতঃ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান উপজেলার কলমীবন্ধুদের অনিন্দ্য সুন্দর সংগঠন রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন রবি, দপ্তর সম্পাদক এ কে বাবর, কাজী মামুনুর রশিদ, মিলন বৈদ্যসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু বলেন, “রাউজান প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি রাউজানের মানুষের কথা বলার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব চৌধুরী বলেন, “সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধই একটি প্রেস ক্লাবের মূল শক্তি। রাউজান প্রেস ক্লাব অতীতের সুনাম ধরে রেখে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।”
সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিতঃ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

Update Time : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬