ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গীতার শিক্ষা মানুষকে দেবত্বে উন্নীত করে

Reporter Name
  • Update Time : ১০:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View
Print

মিলন বৈদ্য শুভ (রাউজান,চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান পৌরসভাধীন সুলতানপুর দায়ারঘাটাস্থ গোপাল ডাক্তারের বাড়িতে চট্টগ্রাম ক্যান্টেনম্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী ও গোপাল ডাক্তার বাড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজহিতৈষী ও মানবিক ব্যক্তিত্ব প্রয়াত রতন করের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান গত ২৩ আগষ্ট রবিবার বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ,
স্মরণানুষ্ঠান, কর্মময় জীবনীর উপর আলোকপাত, বিশ্বশান্তি প্রার্থনা ও শাকান্ন ভোজন।
সমগ্র অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ ও সনাতন ধর্মতত্ত্বামৃত পরিবেশন করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।
আলোচনা কালে তিনি বলেন- অনন্তকোটি ব্রহ্মাণ্ড অধিপতি শ্রীশ্রীপরমেশ্বরের অপাকৃত শাশ্বত জ্ঞান বাণী মহামহতী শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র আদর্শ শিক্ষা মানুষকে দেবত্বে উন্নীত করে। প্রতিটি সনাতনীর উচিত পারিবারিক সুশিক্ষার মাধ্যমে প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে স্বধর্মের আদর্শ কৃষ্টি-সংস্কৃতিবাহী শিক্ষা প্রদান করা। ব্যক্তি জীবনে রতন কর মহোদয় ছিলেন একজন সহজ,সরল,
আদর্শ মানবিক মানুষ। সমাজের প্রতিটি মহৎ কর্মে তিনি ছিলেন একজন সত্যিকারের নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশনের মাধ্যমে ভক্তদের আনন্দ প্রদান করেন চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যাল গ্রুপের প্রতিভাবান কন্ঠশিল্পী পঙ্কজ বণিক, যন্ত্রশিল্পী সুমঙ্গল চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী, নয়ন দে ও শুভ্রদেব ভট্টাচার্য।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজহিতৈষী শিবু প্রসাদ ধর, সংগঠক মিঠুন চক্রবর্তী, ডাঃ শ্রীকৃষ্ণ বিশ্বাস ছোটন, সমাজসেবক টিপলু কর্মকার সহ অনেকে।
সমগ্র অনুষ্ঠানে স্থানীয় জয়ন্ত সংঘ, শ্রীশ্রীজগন্নাথধাম, তপোবন আশ্রম রাউজান শাখা, গোপাল ডাক্তার বাড়ি পূজা উদযাপন পরিষদ, মনপোদ্দার বাড়ি দুর্গা মন্দির, মা সারদা মন্দির, শ্রীশ্রীজ্বালাকুমারী মন্দির, শ্রীশ্রীমা কালী মন্দির,ঐতিহ্যবাহী বাঘের মেলা উদযাপন পরিষদ, বেগম রোকেয়া পাঠাগারের কর্মকর্তাবৃন্দ সহ দূর-দূরান্ত হতে বহু গীতাপ্রেমী ভক্তবৃন্দের সমাগম ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গীতার শিক্ষা মানুষকে দেবত্বে উন্নীত করে

Update Time : ১০:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬