ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিগপাইত রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান ও পানির পাম্প উপহার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৫ Time View
Print

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:

​জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের দিগপাইত পূর্বপাড়া এলাকায় অবস্থিত রওজাতুল জান্নাত মহিলা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে সিলিং ফ্যান ও পানির পাম্প উপহার দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সৌজন্যে এসব সামগ্রী মাদ্রাসায় হস্তান্তর করা হয়।

​জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করতে মাদ্রাসায় ৩টি সিলিং ফ্যান উপহার দেন দিগপাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ছানোয়ার হোসেন সোহাগ।

​এরই ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার মাদ্রাসায় সুপেয় পানি ও ওজুর সুব্যবস্থা নিশ্চিত করতে একটি পানির পাম্প উপহার দেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জিয়াউল হক মাষ্টার।

​পাম্প হস্তান্তরকালে উপস্থিত ছিলেন: ​দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি— জিয়াউল হক মাষ্টার, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ হাসান শিশির, রশিদপুর এনইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ​মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ও নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার উন্নয়নে আগামীতেও তাদের এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দিগপাইত রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান ও পানির পাম্প উপহার

Update Time : ০৮:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬