ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩০৮, মৃত্যু একজনের

আশরাফ উদ্দীন
  • Update Time : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

নিজস্ব প্রতিনিধি :বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলেয়া বেগম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ নিয়ে বরিশালে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের। একইসঙ্গে শেষ ২৪ ঘণ্টায় ৩০৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪১৬ জন।
শনিবার (১৯সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েত হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম মারা যান। নিহত আলেয়া বেগম (৬১) বরগুনা সদর উপজেলার বাসিন্দা।
ডা. রেফায়েত হায়দার জানান, বিভাগের ৬টি জেলায় বর্তমানে ৬৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা গ্রহণ করছেন। যার মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০৮ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তের শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। যেখানে চলতি বছরের এখন পর্যন্ত ২ হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি। যেখানে এখন পর্যন্ত দুই হাজার ১৬ জন আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া বরগুনা জেলায় এক হাজার ২৭৭ জন, বরিশাল জেলায় ৯১১ জন, পটুয়াখালীতে ৯২৯ জন, ভোলা জেলায় ৫৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২০ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩৩ জন চিকিৎসা নিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, ডেঙ্গুতে এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে ১১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি পিরোজপুর ও ঝালকাঠিতে একজন করে মৃত্যুবরণ করেন। তবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা বেশিরভাগ ঝালকাঠি এবং পিরোজপুরের বাসিন্দা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু আক্রান্ত ৩০৮, মৃত্যু একজনের

Update Time : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬