ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪ Time View
Print

আরিফুজ্জামান,শ্যামনগর:সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ ছাড়া হয়।পোনামাছ অবমুক্তি
কর্মসূচির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদের ওপর নির্ভরশীলতাও আরও সমৃদ্ধ হবে বলে তারা মনে করছেন। পোনা মাছ অবমুক্তির পর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রায় ১০ কেজি করে পোনা মাছ বিতরণ করা হয়।পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, উপজেলা বিএনপির সদ্য আহ্বায়ক মোঃ সোলায়মান কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি

Update Time : ০৮:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬